১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে আওয়ামী যুব মহিলা লীগ। শনিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার আহবায়ক সানজিদা নাসরিন ডায়নার সভাপতিত্বে ও পৌর শাখার আহবায়ক মনোয়ার বেগমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দ. সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজি আরা বেগম শাম্মী, বঙ্গবন্ধু সৈনিক লীগ সদর উপজেলা শাখার সভাপতি এম. নোমান হাসান খান, যুব মহিলা লীগের দোয়ারাবাজার উপজেলার আহবায়ক সুলতানা দিপু মনি, যুগ্ম আহবায়ক ঝর্ণা রানী দাস, পৌর শাখার আহবায়ক পলি আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


