স্টাফ রিপোর্টার
‘বাংলাদেশের প্রশাসন, আপনার পাশে সর্বক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন সুনামগঞ্জ শাখা।
বুধবার বাসস্টেশন এবং আলফাত স্কয়ারে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অসীম চন্দ্র বনিক সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।


