বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
বুধবার সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মরহুম আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে আইনজীবী সমাজ একজন সৎ, দক্ষ ও গরীব-দুঃখী মানুষের আইনজীবী হারালো। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
প্রেসবিজ্ঞপ্তি


