দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর আহমদ (৫৫) আর নেই। মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন। আজ বেলা ১১টায় লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের জানাযার নামাজ অনুষ্ঠিত হইবে।

