শোক সংবাদ -অন্তোষ ভৌমিক

স্টাফ রিপোর্টার
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ৮নং চাকুয়া ইউনিয়নের চাকুয়া নয়বাড়ির বিশিষ্ট শিল্পপতি ও সালিশ ব্যক্তিত্ব অন্তোষ ভৌমিক (৬৫) পরলোকগমণ করেছেন। তিনি বেশকিছুদিন ধরে হার্ডের সমস্যা ও রক্তশূন্যাসহ নানান রোগে ভুগছিলেন। তিনি গত ২৩ এপ্রিল শনিবার দুপুর ২টা ১৮মিনিটে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের আপন বড় ভগ্নিপতি।
মৃত্যুকালে স্ত্রী কনিকা ভৌমিক, এক মেয়ে কংঙ্কা ভৌমিক, একমাত্র মেয়ের জামাই (জামাতা) সেনাাবহিনীর কর্মরত সদস্য শ্যামল সরকার, দুই ছেলে নেত্রকোনা জজকোর্টের অ্যাডভোকেট অমিয় ভৌমিক ও অনিক ভৌমিক, একমাত্র আপন ভাই ধর্মপাশা উপজেলার সুখাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সহকারী মেডিকেল অফিসার ডা. সন্তোষ ভৌমিক আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
তিনি দীর্ঘদিন ধরে নেত্রকোণা জেলা শহরের উত্তর সাতপাই এলাকায় স্বপরিবারে নিজের বাসায় বসবাস করে আসছিলেন। ঐদিন সকালে তিনি শরীরে অস্বস্তিবোধকরলে পরিবারের লোকজন তাকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঐদিন সন্ধ্যায় অকাল প্রয়াত স্বগীর্য় অন্তোষ ভৌমিকের মরদেহ তার গ্রামের বাড়ি চাকুয়া (নয়াবাড়িতে) গ্রামে নিয়ে আসা হলে লোকে লোকারণ্য হয়ে তাকে এক নজর দেখতে। রাত ১০টায় মরদেহ তার বাগান বাড়িতে নিয়ে সৎকার করা হয়।