শোক সংবাদ আব্দুর রহমান

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার তাবলীগ জামায়াতের আমির বিশিষ্ট মুরব্বি ও দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের বিশিষ্ট কয়লা ব্যবসায়ী ইউনুস মিয়ার পিতা আলহাজ্ব আব্দুর রহমান মৃত্যুবরণ করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৮২)। শুক্রবার জুম্মা নামাযের পর পরই সুনামগঞ্জস্থ নিজ বাসায়            
শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না….. রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার রাতে মরহুমের লাশ গ্রামের নিজ বাড়ীতে আনা হয়। শনিবার সকাল ১০টায় সাদেরখলা জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে মসজিদের সামনে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল হোসেন খান, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, তাহিরপুর কয়লা আমাদানীকারক সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল আওয়াল আখঞ্জি, সুনামগঞ্জ প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক হাবিব সরোয়ার আজাদ, তাহিরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমএ রাজ্জাক, ফরিদ গাজী, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড সদস্য হাসান মিয়া প্রমুখ।