শোক সংবাদ-আব্দুল মালিক

শান্তিগঞ্জ অফিস
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্ট্রার কাজী মাওলানা নুরুল হক নোমানের পিতা আব্দুল মালিক (৮০) মঙ্গলবার সকাল ৭টায় নিজ বাড়ি কাঠইর গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে ও নাতী—নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা মঙ্গলবার দুপুর ২টায় কাঠইর বাজারে অনুষ্ঠিত হয়। তার জানাযার নামাজে ইমামতি করেন তার বড় ছেলে কাজী মাওলানা নুরুল হক নোমান। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির উদেষ্টা কাজী মাওলানা আইয়ূব আলী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ, মাওলানা আব্দুল ওয়াদুদ, ক্বারী সিরাজুল হক, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা রমজান আলী, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল্লাহ, অ্যাডভোকেট জোহা, মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রশিদ মিয়া সহ এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিয়ানে কেরাম। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।
কাজী মাওলানা নুরুল হক নোমানের পিতার মৃত্যুতে সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির সভাপতি অধ্যক্ষ কাজী মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ ও সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ সহ জেলার নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।