শোক সংবাদ- আব্দুল মোনায়েম

শান্তিগঞ্জ অফিস
শিক্ষার্থী, সহকর্মী ও হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় চির বিদায় নিলেন ঐতিহ্যবাহী ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম।
গত রবিবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল মোনায়েম (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বেলা ১১টায় ডুংরিয়া বাজারের পশ্চিমের মাঠে তার জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, কেন্দ্রীয় যুবলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. রুহুল আমীন, জেলা শিক্ষক সমিতির সভাপতি ইনছান মিয়া, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন প্রমুখ। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।
এদিকে অধ্যক্ষ আব্দুল মোনায়েমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। সকালে মরহুমের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান মন্ত্রী।