স্টাফ রিপোর্টার
জেলা আইনজীবী সমিতির সদস্য শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা অ্যাড. মো. মাজহারুল ইসলাম’র মাতা মোছাম্মৎ আমিনা ইসলাম (৬৮) আর নেই। সোমবার সকাল ৭টায় পশ্চিম তেঘরিয়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সোমবার বাদ আছর লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাযা শেষে তেঘরিয়ার গাজী দরগা পারিবারিক কবরস্থনে তার লাশ দাফন করা হয়। মোছাম্মৎ আমিনা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী সহ সকল সদস্যবৃন্দ।

