শোক সংবাদ- আলহাজ্ব মো. আবিদ উল্লাহ

সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা মুহাম্মদপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব মো. আবিদ উল্লাহ (১১০) বরিবার বেলা দুইটায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মো. আবিদ উল্লাহ মুহাম্মদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য প্রয়াত আছদ আলী এবং পৌরসভার সাবেক কমিশনার আহমদ আলীর বাবা। রবিবার মাগরিবের নামাজ শেষে গ্রামের ঈদগাহে  মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মুহাম্মদপুর গ্রামের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।