দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতুর মাতা ও জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের নব নির্বাচিত সদস্যা ফারহানা ইয়াছমিন সীমার শ্বাশুড়ী আলেকজান বিবি (৯০) আর নেই।
বুধবার ভোরে সিলেট শহরের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশাস ত্যাগ করেন। (ইন্না……..রাজিউন) মৃত্যুকালে তিনি, ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
আলেকজান বিবির মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার
বেগম শাহানা রাব্বানী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, জেলা পরিষদের নব নির্বাচিত ৭নং ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন।
অপরদিকে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতুর মাতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি মোশাহিদ আহমদ, সাধারণ স¤পাদক এম এ কাসেম, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক এম এম ইলিয়াছ আলী, কার্যকরী সদস্য সালেহ আহমদ হৃদয় প্রমুখ।


