শোক সংবাদ- আ: মান্নান চৌধুরী

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের প্রবীণ শিক্ষক আ: মান্নান চৌধুরী (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বুধবার সকাল ১০টায় নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি আট ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তাঁর প্রথম জানাজা নীজ বাড়ীতে অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় ফেনারবাঁক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পশ্চিম ফেনারবাঁক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, আ:মান্নান চৌধুরী ১৯৬২ সালে ফেনারবাঁক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। ১৯৯৯ সালে তিনি অবসরে চলে যান।