শোক সংবাদ চমক তেরা

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দ. সুনামগঞ্জ উপজেলার হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সাবেক সহকারী মৌলভী ও লন্ডন প্রবাসী, জয়কলস ইউনিয়নের পারবর্তীপুর গ্রামের মো. বশির আহমদের মাতা ও লন্ডল প্রবাসী হাজী কমরু মিয়ার স্ত্রী চমক তেরা (৫৫) আর নেই। ইন্নালিল্লাহি………রাজিউন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গত শুক্রবার সকাল ৯ টায় সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাস কষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শুক্রবার বিকালেই পারবর্তীপুর গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফল স¤পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দ. সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ-সভাপতি হাফিজ মোশাহিদ আহমদ, সাধারণ স¤পাদক এম এ কাসেম, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক হোসেল তালুকদার, দপ্তর স¤পাদক এম এম ইলিয়াছ আলী, কার্যকরী সদস্য সালেহ আহমদ হৃদয়।