জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দুইবারের সাবেক ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী দোস্তপুর গ্রামের বাসিন্দা ছেরাগ আলী (৭০) গত শনিবার রাত ৮টায় দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মঙ্গলবার মরহুমের নামাজে জানাজা দোস্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুরের আওয়ামী লীগ পরিবারের অভিভাবক জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা বকুল গোপ, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, আকমল হোসেন ভূঁইয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রুমেন আহমদ প্রমুখ।
এদিকে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা সাবেক কৃতি ফুটবলার হাজী জয়নাল আবেদীন (৬৫) গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)। মঙ্গলবার মরহুমের নামাজে জানাজা কেশবপুর-হবিবপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, সাবেক মেয়র আক্তার হোসেন, জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির আহমদ, সাবেক কৃতি ফুটবলার দিলু মিয়া, মমশ্বির আলী, আবু আয়হান, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিলোয়ার হোসাইন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ, উপজেলা ফুটবল এসিসোয়েশনের সভাপতি রুহেল আমিন, উপজেলা ক্রিকেট এসিসোয়েশনের সভাপতি আবু হেনা রনি প্রমুখ।


