বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক আশরাফ পারভেজের পিতা তাজুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। সোমবার সকাল ৮টায় উপজেলার ভাদেরটেক গ্রামে নিজ বাড়ীতে তাজুল ইসলাম (৬৮) মৃত্যুবরণ করেন। (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে ভাদেরটেক ঈদগাহ কবরস্থানে জানাযা শেষে মরহুমের মরদেহ দাফন করা হয়।
সাংবাদিক
আশরাফ পারভেজের পিতার মৃত্যুতে বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সদস্য চিত্তরঞ্জন গোস্বামী, ধীরেন্দ্র দেবনাথ, নুরুল ইসলাম শোক প্রকাশ করেছেন।


