শোক সংবাদ তারিফ মিয়া চৌধুরী

দিরাই উপজেলার শরীফপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক তারিফ মিয়া চৌধুরী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। ২৬ এপ্রিল মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটের সময় শরীফপুর (বড় বাড়ী)’র নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরীর বড় ভাই, দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের মামা ও কেন্দ্রীয় কৃষক জোটের সহ সম্পাদক সালেহিন চৌধুরী শুভ’র চাচা। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৩ কন্যা , অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমানসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।-প্রেসবিজ্ঞপ্তি।