সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আবু মো. আব্দুল ফাতির চৌধুরীর স্ত্রী নাজিবুন নাহার খানম অসুস্থতাজনিত কারণে রোজ রবিবার রাত সড়ে ১০ টায় ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না….রাজিউন)। নাজিবুন নাহার খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক শেরেনূর আলীসহ সকল সদস্যবৃন্দ। আইনজীবী নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের গভীর সমবেদনা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)


