দিরাই প্রতিনিধি
দিরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নিবেশ রায় (৫০) বুধবার সকাল ৭ টায় দোওজ গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান নিত্যরঞ্জন রায়ের (নিতাই বাবুর) ২য় ছেলে। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে মারা যান। তিনি দীর্ঘদিন লিভার জনিত রোগে ভোগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, প্যানেল মেয়র বিশ্বজিত রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, সোহেল চৌধুরীসহ পৌর পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বেলা ২টায় তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে পৌর পরিষদের পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।


