শোক সংবাদ- নুরজাহান বেগম

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আশরাফ আলীর মাতা ও সাংবাদিক সালেহ আহমদ হৃদয়’র নানী প্রবীণ মুরুব্বী নুরজাহান বেগম (১১০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত সাড়ে ১১টায় কামরূপদলং (কান্দি) গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করিয়াছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযা সোমবার সকাল (৬ জুন) বেলা ১১টায় কামরূপদলং মাদ্রাসা মাঠে জানাযা সম্পন্ন হয়েছে। তার জানাযায় ইমামতি করেন হযরত মাওলানা শায়েখ আকবর আলী। জানাযায় উপস্থিত ছিলেন নাওলানা আব্দুল হাই, মাওলানানা মনজুরুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, জয়কলস ইউপি সদস্য লিটন মিয়া, প্রবীণ মরুব্বী ওয়ারিশ আলী, মরহুমার ছেলে সাবেক ইউপি সদস্য আশরাফ আলী, তমিজ আলী, সাংবাদিক সালেহ আহমদ হৃদয় সহ এলাকার মুসুল্লীয়ানে কেরাম প্রমুখ।
তার মৃত্যুতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার সহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার জন্য জান্নাতুল ফেরদাউদ কামনা করেছেন।