শোক সংবাদ-পুলক দাস

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সদস্য সচিব পুলক দাস (৫২) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।
রবিবার সংগঠনের সভাপতি খায়রুল হুদা চপল, সিনিয়র সহ সভাপতি সজীব রঞ্জন দাশ, সহ সভাপতি খন্দকার মঞ্জুর আহমদ সহ সকল পরিচালকবৃন্দ ও কর্মকর্তা—কর্মচারীরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহকারী সচিব জুবায়ের আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সদস্য সচিব পুলক দাস দীর্ঘ ৪ মাস যাবত অসুস্থ ছিলেন। রবিবার ভোর ৫.৩৫ মিনিটে পৌর শহরের বাঁধন পাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ভাই, বোন আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রেসবিজ্ঞপ্তি