শোক সংবাদ- মঈদুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রধান প্রকৌশলী মঈদুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।
বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় মনিপুরী পাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর । মরহুমের নামাজে জানাজা বাদ আছর মনিহার সেলটেক জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।