জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরের বাসুদেব বাড়ি আবাসিক এলাকার বাসিন্দা জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহানন্দ সরকার জহর (৫৯) আর নেই।
গত সোমবার রাত সাড়ে ১২টার সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধ্যেই সুধন ধর তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকালে স্থানীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াতের মরদেহ জগন্নাথপুর কেন্দ্রীয় শশ্মানঘাটে দাহ করা হয়।
প্রসঙ্গত, সদা হাস্যজ্জ্বল মহানন্দ সরকার জগন্নাথপুরবাসীর কাছে অত্যন্ত সুপরিচিত। তিনি সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।
এদিকে মহানন্দ সরকার’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। এক প্রেস বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহি আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
- দক্ষিণ সুনামগঞ্জে প্রেসক্লাবের মাসিক সভা
- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন


