শোক সংবাদ মহিম উদ্দীন মহিম

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরের জাতীয় পার্টি নেতা ও জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি মহিম উদ্দীন মহিম (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লা……………রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ১ মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।           বুধবার দুপুর ২ টায় মুক্তিখলা মল্লিকপুর মাদ্রসামাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজে জানাযায় সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, সাবেক খাদ্যমন্ত্রী ইকবাল হোসেনের পুত্র ইনান ইসমাম হোসেন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, আলেম উলামা, শিক্ষক, ছাত্র সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোক জন অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।