খেলাফত মজলিসের নায়েবে আমীর, ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন ৩ মার্চ রাত ২টায় রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। গত ২ সপ্তাহ যাবৎ তিনি প্রথমে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন। মরহুমের নামাযের জানাযা গোবিন্দগঞ্জ কলেজ মাঠে বাদ আছর অনুষ্ঠিত হয়। এরপর নিজ গ্রাম ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের দীঘলবাগ গ্রামে দাফন সম্পন্ন করা হয়। -প্রেসবিজ্ঞপ্তি


