বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার স্বনামধন্য আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কাপনা জালালিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার, বড়ইউরি আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, পলাশ শাহী ঈদগাহের ইমাম ও খতিব মাও. মেরাজুল ইসলাম আর নেই।
গত বৃহস্পতিবার বিকাল ৫টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বাদ জুমা পলাশ শাহী ঈদগাহ মাঠে মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানা যায়, মাও. মেরাজুল ইসলাম দীর্ঘ প্রায় ২৫ বছর কাপনা জালালিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে ও দীর্ঘ ৫ বছর দোয়ারাবাজার উপজেলার বড়ইউরি আলিম মাদ্রাসায় সুনামের সাথে প্রিন্সিপালের দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।
এছাড়াও প্রায় ৪ যুগ ধরে তিনি পলাশ শাহী ঈদগাহের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৭ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম পারভেজ, সিনিয়র সদস্য নেছার আহমদ, সদস্য ধীরেন্দ্র দেবনাথ, নুরুল ইসলাম ও মিজানুর রহমান।
- জেলায় করোনায় শনাক্ত ৫৪ জন, সুস্থ ৬৪ জন
- বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনীতির লক্ষ্যই ছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা


