তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চরগাঁও গ্রামের বিশিষ্ট আলীম আলহাজ্ব আলী আহমদের জ্যেষ্ঠ পুত্র বৃহওর সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বিশিষ্ট আলেম ইসলামী চিন্তাবিদ ও লেখক মাও. হারুনুর
রশীদ আহমদী বৃহস্পতিবার ভোর রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না.. রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৩) বছর। জেলা ইমাম মুয়াজ্জিম পরিষদের সাবেক সভাপতি মাও. হারুনুর রশীদ আহমদী সুনামগঞ্জ শহরের ষোলঘর কাজির পয়েন্ট গম্বুজওয়ালা জামে মসজিদের ইমাম ও খতিব এবং হাসননগর মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর শহরের পুরাতন কোর্ট মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে প্রথম জানাজা ও তাহিরপুরের কাউকান্দি বাজার মাদরাসা প্রাঙ্গণে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি চরগাঁওস্থ পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।


