স্টাফ রিপোর্টার
জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও জেলা যুবলীগের সদস্য বিপ্রেশ কুমার রায় বাপ্পী’র মা মালতি রায় (৮২) আর নেই। বার্ধক্যজনিত রোগে বুধবার ভোরে সুনামগঞ্জ শহরের উত্তর নতুন পাড়ার নিজ বাসভবনে ইহলোক থেকে পরলোক গমন তিনি (দিব্যান লোকান স্ব গচ্ছতু)।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অস্যংখ আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বিকালে শহরের ধোপাখালী কেন্দ্রীয় শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মালতি রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নৃপেশ তালুকদার নানু, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাড. প্রনব কান্তি দাস নীলু, পৌর কমিটির সভাপতি প্রদীপ চৌধুরী আচল, সাধারণ সম্পাদক সন্তোষ রায় সন্তো, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিত চক্রবর্তী, সদর উপজেলা কমিটির আহ্বায়ক চন্দন দাস,সদস্য সচিব অ্যাড. অনুপ ধর, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায়, হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার দেব, সাধারণ সম্পাদক অ্যাড. অনুপ ধর, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার প্রমুখ।


