জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক মো. নিজাম উদ্দিনের মাতা মোছা. লায়লা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শুক্রবার ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল। প্রেস বিজ্ঞপ্তি


