শোক সংবাদ- মোশাররফ হোসেন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা মোঃ মিজানুর রহমানের পিতা মোশাররফ হোসেন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। নিজ বাড়ি ডুংরিয়া (নোয়াগাঁও) গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার দুপুর ২টায় ডুংরিয়া বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মৃতরে একমাত্র ছেলে মাওলানা মিজানুর রহমান।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, মাওলানা আব্দুল ওয়াদুদ হোসাইনী, জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও দঃ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ডুংরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, সহ শিক্ষক ওমর আলী, ধর্মীয় শিক্ষক মাওলনা নিজাম উদ্দীন, ডুংরিয়া বাজার মসজিদের ইমাম ও খতিব ফারুক আহমদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ফরিদ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রবাসী মতিউর রহমান, হাফিজ আব্দুøাহ, মাওলনা রেজওয়ান আহমদ, হাফিজ মাওলনা হোসাইন আহমদ, হাফিজ আব্দুল্লাহ, মাওলানা আবুল কালাম, বিশিষ্ট মুরব্বী আলী হোসেম, কটু মিয়া, কদ্দুস মিয়া, আব্দুস সোবহান, ফয়জুল হক, মিছবাহ উদ্দীন, মাওলানা মামুন আহমদ, মেম্বার আনোয়ার হোসেন, অ্যাডভোকেট নুর আলম প্রমুখ। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।