জেলা রিক্সা শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রমিক সংঘের নেতৃবৃন্দ। এসময় তারা মরহুরে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে শোক প্রকাশ করেন রিক্সা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ, শ্রমিক নেতা শফিক মিয়া, সুয়েব আহমদ, বাবলু মিয়া, আব্দুল রউফ, আব্দুল আহাদ, বদর মিয়া, আব্দুল কাদির, আব্দুল আলীম, আব্দুর নূর মিয়া, শাহানূর মিয়া, ফারুক মিয়া, আজিজ মেম্বার, মিন্টু মিয়া, আব্দুল কাইয়ুম, শফিকুল মিয়া, এমরান মিয়া, মহর আলী, আব্দুর রহীম, নজরুল মিয়া, আবু লেইছ, হুসন মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মিয়া। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, স্ত্রী,মা, ভাই, বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি


