শোক সংবাদ মো. আব্দুর রহমান

জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম মাহবুব এর পিতা মো. আব্দুর রহমান (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের হাজারীগাঁও গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১১টায় নিজ গ্রামে মরহুম মো. আব্দুর রহমানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
মো. আব্দুর রহমানের মৃত্যুতে জেলা উদীচী গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি