শোক সংবাদ- মো. মোকলেছুর রহমান

দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকলেছুর রহমান ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিনি নিজ বাড়ি পশ্চিম পাইকপাড়ায় ইন্তেকাল করেন। বাদ আছর পশ্চিম পাইকপাড়া জামে মসজিদের সামনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি এ,কে,এম, মহিবুর রহমান ও সাধারণ সম্পাদক সুপ্রভা রাণী কর। প্রেস বিজ্ঞপ্তি