গোলাপগঞ্জ উপজেলার বাঘা, পশ্চিম গাঁও নিবাসী বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী মোঃ রফিক উদ্দিন ১০ই অক্টোবর, ২০২০ (শনিবার) সকাল ৩:০০ ঘটিকায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মোঃ রফিক উদ্দিনের মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি, এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা ।
প্রেস বিজ্ঞপ্তি


