শোক সংবাদ মো. শাহজাহান মিয়া

জেলা আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ আবুল আশরাফের পিতা শহরের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া (৮৭) বার্ধক্য জনিত কারণে শনিবার সকালে মুক্তারপাড়াস্থিত নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্না……. রাজিউন)।
মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী। নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)