শোক সংবাদ-রজত ভূষণ রায়

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘরস্থ শ্রীরামকৃষ্ণ আশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি রজত ভূষণ রায় (৫৫) পরলোকগমণ করেছেন।
বৃহস্পতিবার ভোর ৫.৪৫ মিনিটে নতুন পাড়াস্থ নিজ বাসভবনে তিনি পরলোকগমণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর শেষকৃত্য বিকাল ৪টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্মশানে অনুষ্ঠিত হয়েছে।
স্বর্গীয় রজত ভূষণ রায় শাšিগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিদর্শক ছিলেন। তাঁর স্ত্রী শেলী রানী রায় শান্তিগঞ্জ উপজেলার আসামপুর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক।