শোক সংবাদ শিশুলাল লোহার

চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা শাখার নেতা ও বাাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সদস্য শিশুলাল লোহারের মাতা যশোদা লোহারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি নরুল মোহাইমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। মৌলভীবাজার জেলার  কুলাউড়া উপজেলাধীন লংলা চা-বাগান নিবাসী শিশুলাল লোহারের মাতা যশোদা লোহার দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভোগে গত ১৬ জানুয়ারি সোমবার ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)