দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দ.সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া শিবপুর গ্রামের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ও দক্ষিণ সুনামগঞ্জ লতিফিয়া সুন্নী পরিষদের সহ সভাপতি সিরাজুর রহমানান সিকান্দর মাস্টার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতী ও নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর ২টা ১০মি. নিজ বাড়িতে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, বিশিষ্ট মুরব্বী আলী হোসেন, মোশাহিদ আলী, সামছুন্নুর মেম্বার, তখলুছ মিয়া, কটু মিয়া, কদ্দুস মিয়া, আব্দুস সোবহান, ফয়জুল হক, মাস্টার উমর আলী, দক্ষিণ সুনামগঞ্জ লতিফিয়া সুন্নী পরিষদের সহ সভাপতি সৈয়দ আহমদ, আবুল কালাম, ফরিদ মিয়া, মাওলানা মামুন আহমদ, হাফিজ আব্দুল্লাহ, মেম্বার আনোয়ার হোসেন, অ্যাডভোকেটনুর আলম, মাস্টার নজিবুর রহমান, মৃতের একমাত্র ছেলে নজরুল ইসলাম, শাহীন মিয়া, উপজেলা বিএনপি নেতা ইলিয়াছ মিয়া, আসাদুজ্জামান, জেলা যুবলীগ নেতা পাভেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, মাওলানা এনামুল হক, দক্ষিণ সুনামগঞ্জ লতিফিয়া সুন্নী পরিষদের অর্থ সম্পাদক হাফিজ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল্লাহ প্রমুখ।
হাজী সিরাজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। এছাড়াও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা লতিফিয়া সুন্নী পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা কাজী সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
- ছাতকে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন
- পাচগাঁও উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন


