শোক সংবাদ/ সোলেমান রশিদ

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সদস্য সোলেমান রশিদ (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোলেমান রশিদ’র মৃত্যুতে এক বিবৃতিতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, সিনিয়র সহ সভাপতি সজীব রঞ্জন দাশ, সহ সভাপতি খন্দকার মঞ্জুর আহমদ সহ সকল পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি