ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদের চেযারম্যান ফজলুর রহমানের ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ হিরন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও-মনিরজ্ঞাতি গ্রামে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। যানাজায় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত, আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা, অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম আল মাদানী, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আবু বক্ক্র সিদ্দীক, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, মাফিজ আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল মাহমুদ সহ বিভন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ উপিেস্থত ছিলেন।


