শোক সংবাদ

জয়নাল আবেদীন কাগজী
বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামের প্রবীণ মুরব্বী, বিশিষ্ট পুঁথিপাঠক ও কেচ্ছাকার মো: জয়নাল আবেদীন কাগজী ৯০ বছর বয়সে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন (ইন্না…রাজিউন)। শুক্রবার সকালে সাতগাঁও উচ্চবিদ্যালয়ের শাহপুর মাঠে তাঁর নামজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি গত কয়েকমাস যাবৎ বার্ধ্যক্যজনিত রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।
মরহুম জয়নাল আবেদীনের ছোট ভাই নজীর হোসেন দুই বারের সংসদ সদস্য      
 ও আরেক ছোট ভাই ইকবাল কাগজী একজন প্রতিষ্ঠিত কবি ও প্রাবন্ধিক। তাঁর মৃত্যুতে দৈনিক সুনামগঞ্জের খবর পরিবার গভীর শোক প্রকাশ করেছে। 
মো. ফরিদ আলী
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি নেতা, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ আলী (৬৫) মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৮ টায় তিনি তার নিজ বাড়ি দামোধরতপীতে মৃত্যুবরণ করেন। শুক্রবার জুম্মার নামাজের পর দামোধরতপী জামে মসজিদের সামনের মাঠে জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর সময় তিনি সন্তান সন্ততি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুম মো. ফরিদ আলীর মৃত্যুতে শোক    প্রকাশ করেছেন, দক্ষিণ সুনামগঞ্জ বিএনপির সভাপতি ফারুক আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন, বিএনপি নেতা সৈয়দ আহমদ, রওশন খান সাগর, এবাদুর রহমান এবাদ, আওলাদ হোসেন, আসাদুজ্জামান আসাদ, আরাফাত আলী, ইরান উদ্দিন, নূর উদ্দিন, রিপন আহমদ, মাসুক আহমদ, কাউছার ও সিজিল আহমদ প্রমুখ।