হীরা মিয়া
জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তরুণ সমাজসেবক হীরা মিয়া (৩৩) আর নেই (ইন্না…রাজিউন)। বুধবার বেলা ১১টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তিনি মারা যান।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জমশেদ মিয়া,
সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, ইউপি সদস্য ওয়াহিদুর রেজা, সোনা মিয়া, ছায়াদ আহমদ, সুরুক মিয়া, জসিম উদ্দিন ফারুক, ওয়াহিদুল রেজা, আব্দুল মতিন, ছায়াদ মিয়া, খালিদ হাসান, এলখাছ মিয়া, সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল চৌধুরী, মুহিবুর রহমান, সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোজাহিদ মিয়া প্রমুখ।
সামান খান
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের সদস্য সচিব চিলাউড়া বড়বাড়ির বাসিন্দা সামান খান মৃত্যু বরণ করেছেন। বুধবার বেলা ১১টায় মরহুমের গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার তিনি সিলেটের ফেঞ্জুগঞ্জে লজিং বাড়িতে আকস্মিকভাবে মারা যান। (ইন্না..রাজিউন)। মঙ্গলবার তাঁর লাশ গ্রামের বাড়িতে এসে পৌছে।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাসিম,
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী, সাধারণ সম্পাদক হাজের আলী, যুগ্ম সম্পাদক ফখরুল আহমদ, উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম আহবায়ক নুরুল হক, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান প্রমুখ।


