মো. সঞ্জব আলী
জেলা যুবদল নেতা মমিনুল হক কালার চাঁনের পিতা মো. সঞ্জব আলী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। মঙ্গলবার ভোরে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আছরের নামাজের পর জানাজা শেষে মরহুম মো. সঞ্জব আলীকে আরপিননগর কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে জেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি

