স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে সাব্বির মিয়া ওরফে বিকসান (৪৫) নামে এক ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন। তিনি তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মৃত নিদান মিয়ার ছেলে।
সাব্বির মিয়া ঈদ উপলক্ষে তাহার শ^শুরবাড়ি উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পুরান বারুঙ্কা গ্রামে বেড়াতে যান। রবিবার বেলা ১১টায় শ্বশুর বাড়ির সামনের রক্তি নদীতে গোসল করতে গেলে পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। তাহিরপুর থানা পুলিশ ও বিশ্বম্ভরপুর উপজেলার ফায়ার ব্রিগেড ডুবুরীদের সহযোগিতায় বিকাল সাড়ে ৫টায় তার লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
নিহতের স্বজন ভাটি তাহিরপুর গ্রামের বাসিন্দা ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সদস্য হুমায়ুন কবীর জানান, রবিবার রাত ১১ টায় নিহতের নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হবে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, থানা পুলিশ ও বিশ্বম্ভরপুর উপজেলার ফায়ার ব্রিগেড ডুবুরীদের সহযোগিতায় বিকাল সাড়ে ৫টায় বিকসানের লাশ রক্তি নদী থেকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


