স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কে চলাচলকারী শ্যামলী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাত পৌণে ১২টায় সুনামগঞ্জ সিলেট সড়কের পাগলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ২ জন যাত্রীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বাসের যাত্রী সুমিত রায় জানান, রাত সোয়া ১১টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনের শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে থেকে বাসটি ছেড়ে যায়। রাত পৌণে ১২টায় দ. সুনামগঞ্জের পাগলা বাজার এলাকায় প্রচ- বৃষ্টির মধ্যে বিপরীতমুখী আরেকটি বাসকে ক্রস করার সময় ঢাকামুখী শ্যমলী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। তবে বড় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাসে থাকা ২১ জন যাত্রীর সকলেই সামান্য পরিমাণে আহত হয়েছেন। এর মধ্যে ২জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


