শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান থেকে অর্ধশত মোবাইল চুরি পকেট মারকে আটক

স্টাফ রিপোর্টার
সোমবার সুনামগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে শ্রদ্ধাঞ্জলী জানাতে এসে পকেটমারের কবলে পড়েছিলেন শতাধিক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। খোয়া গেছে অর্ধশত স্মার্ট ফোন ও লক্ষাধিক নগদ টাকা।
ঘটনাস্থল থেকে হাতে নাতে এক পকেটমারকে আটক করেছে লোকজন। তার নাম মো. সোহাগ (৩০) কে।        
 সে ঢাকা দারুস সালাম থানার মিরপুর এলাকার শফিকুল হায়দারের ছেলে। পরে আটককৃত সোহাগকে পুলিশের হাতে সোপার্দ করা হয়। মোবাইল ও চুরি হওয়া টাকার অভিযোগে সুনামগঞ্জ সদর মডেল থানায় জিডি করেছেন অনেকেই।
আটককৃত সোহাগ জানায়, শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানকে সামনে রেখে রাজধানী শহর ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, দিরাইসহ কয়েকটি স্থানের পকেটমারের দল সুনামগঞ্জে এসে।  ইতোমধ্যে মোবাইল ও টাকার চুরির অভিযোগে সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অরুণ চন্দ্র দে, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কবির আহমদ, সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, মুরাদ হোসেন, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকছার ইবনে পাঠান, জালালাবাদ এসোসিয়েশন কানাডার টরেন্টো শাখার সেক্রেটারি সুদিপ সোম রিংকু, এজিপির রজত কান্তি দে, বিশ্বম্ভরপুরের আমিরুল হক ও জুয়েল আলম, আহমেদ হোসেন, তৌহিদ ,ওমর সানিসহ প্রায় ২০ জন লোক।
সুনামগঞ্জ সদর থানার ওসি হারনুর রশিদ চৌধুরী বলেন,‘আমরা একজন পকেট মারকে ঘটনাস্থল থেকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি হওয়া মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে।’