স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে অনলাইন নিউজ পোর্টাল নিউজ সুনামগঞ্জ ডট কম।
মঙ্গলবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাসস্টেশন এলাকা, মধ্যবাজার, কালীবাড়ি রোড, জামাইপাড়া এলাকায় শ্রমজীবী মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
পুরাতন বাসস্টেশন এলাকায় মাস্ক, সাবান, লিফলেট বিতরণ করেন প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সাধারণ সম্পাদক একেএম মহিম, সমাজ সেবক দেওয়ান সাজাউর রাজা সুমন, নিউজ সুনামগঞ্জ ডট কমের সম্পাদক আশিকুর রহমান পীর।
ট্রাফিক ও মধ্যবাজার এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধ সমাগ্রী বিতরণ করেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, নিউজ সুনামগঞ্জ ডট কমের প্রধান সম্পাদক মাহমুদুর রহমান তারেক, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি দিলাল আহমেদ, জাগো নিউজ প্রতিনিধি মোসাইদ রাহাত।
জামাইপাড়া এলাকায় মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক, কর্মচারি সমিতির সভাপতি রুহুল আমিন, জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক, কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক সভাপতি উস্তার আলী, সমাজকর্মী আফজাল হোসেন, আল হাবিব প্রমুখ।
- সিলেটে মারা যাওয়া প্রবাসী নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না
- তাহিরপুরে কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশ


