শ্রমিকনেতা মফিজ আলীর মৃত্যুবার্ষিকী আজ

আজ ১০ অক্টোবর’১৬ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি প্রখ্যাত চা শ্রমিকনেতা, জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের অগ্রসৈনিক জননেতা মফিজ আলী-এর ৮ম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে প্রতি বছরের মত এবারও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলবীবাজার জেলা কমিটির বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০ টায় প্রয়াত নেতার কমলগঞ্জ উপজেলার ধোপাটিলাস্থ সমাধিতে ট্রেড ইউনিয়ন সংঘ, হোটেল শ্রমিক ইউনিয়ন, রিকশা শ্রমিক ইউনিয়ন, চা-শ্রমিক সংঘ,  
স’মিল শ্রমিক সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও শপথ গ্রহণ এবং সকাল ১০.৩০ টার সময় আলোচনা সভা।
উক্ত কর্মসূচিতে ট্রেড ইউনিয়ন সংঘ এবং তার বেসিক ইউনিট হোটেল শ্রমিক ইউনিয়ন, প্রেস শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক সংঘ, চা শ্রমিক সংঘ, রিকশা শ্রমিক ইউনিয়ন ও স’মিল শ্রমিক সংঘের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপিস্থত হয়ে প্রয়াত নেতার অসমাপ্ত কাজ তথা জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলার দৃপ্ত শপথ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস।
(প্রেস বিজ্ঞপ্তি)