স্টাফ রিপোর্টার
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহসভাপতি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক শ্রমিকনেতা আবুল কালাম আজাদ এর দাফন শনিবার বিকেল ৫ টায় সম্পন্ন হয়েছে। বাদ জোহর চামেলীবাগ জামে মসজিদে ১ম জানাজ শেষে সর্বস্তরের শ্রমিক জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মহান নেতার মৃতদেহ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হয় এবং বাদ আসর নয়াসড়ক জামে মসজিদে ২য় জানাজা শেষে মানিকপীর টিলা কবরস্তানে দাফন কাজ সম্পন্ন হয়। এ সময় মহান নেতার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সংগঠনের নেতাকর্মীদের শপথ করান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি অ্যাড. কুমার চন্দ্র রায়। উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত হয়ে এই শ্রমিক নেতা শুক্রবার বিকালে
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আবুল কালাম আজাদ ১৯৬৮ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেন এবং দীর্ঘ দিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে কেমো থেরাপি শেষে রেডিও থেরাপি’র চিকিৎসা চলা অবস্থায় প্রায় ৫০ বছর বয়সে গতকাল বিকেল ৩.৪৫ টা সময় মৃত্যুবরণ করেন। তিনি একজন হোটেল শ্রমিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৩ সাল থেকে একজন সাধারণ শ্রমিক হিসেবে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাথে যুক্ত হয়ে সংগঠন সংগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে আগ্রণী ভূমিকা পালন করেন। সংগঠনের একজন সদস্য থেকে শুরু করে বিভিন্ন পদসহ একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। সাধারণ শ্রমিকের অধিকার আদায়ে দৃঢ় নেতৃত্ব এবং শ্রমিকদের প্রতি ¯েœহ ও ভালোবাসার জন্য সিলেটের সীমানা পেরিয়ে সারা দেশের হোটেলসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের প্রাণপ্রিয় নেতায় পরিণত হন। শ্রমিকনেতা আবুল কালাম আজাদ আমৃত্যু হোটের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের পাশাপাশি শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে সংগঠন সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ শুনে সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের হোটেল শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মহান এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট জেলার বিভিন্ন উপজেলাসহ সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া, আশুগঞ্জ, ভৈরব ঢাকা থেকে শ্রমিক নেতৃবৃন্দ আসেন। মহান এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখা, সিলেট শহর পূর্বাঞ্চল কমিটি, মৌলভীবাজার জেলা শাখা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখা, সিলেট শহর পূর্বাঞ্চল কমিটি, জাতীয় ছাত্রদল শাহজালাল বিশ^বিদ্যালয় শাখা, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ সিলেট জেলা শাখা, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা শাখা, মৌলভীবাজার জেলা শাখা, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর বন্দর বাজার আঞ্চলিক কমিটি, আম্বরখানা আঞ্চলিক কমিটি, মেডিকেল আঞ্চলিক কমিটি, দক্ষিণ সুরমা আঞ্চলিক কমিটি, চন্ডিপুল আঞ্চলিক কমিটি, জালালপুর আঞ্চলিক কমিটি, জৈন্তা উপজেলা শাখা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটি, হোটেল শ্রমিক ইউনিয়ন কুলউড়া উপজেলা শাখা, মালনীছড়া রাবার শ্রমিক সংঘ, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন, বাংলদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, সিলেট জেলা রেস্তোরা শ্রমিক লীগসহ প্রভৃতি।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো: ছাদেক মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ধীরেন সিংহ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাবেক সভাপতি শেখর সেন, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আল মামুন।
সুনামগঞ্জে শোক প্রকাশ
শ্রমিক নেতা আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক নূর উদ্দিন আহমদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাদল সরকার ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির মিয়া এবং হোটেল মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি রনি মিয়া ও সাধারণ সম্পাদক লিলু মিয়া। নেতৃবৃন্দ বিবৃতিতে প্রয়াত শ্রমিক নেতার আদর্শ বাস্তবায়নে নিজেদেরকে নিয়োজিত করে তাঁর স্মৃতি অম্লান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।


