শ্রমিক লীগ নেতা সেলিমের জামিন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদকে জামিন দিয়েছেন আদালত। রবিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) নিশাদুজ্জামান উভয়পক্ষের জামিন শুনানী শেষে সেলিম আহমদের জামিন মঞ্জুর করেন। গত ১৬ আগস্ট চাঁদাবাজির মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর সেলিমের বড় ভাই ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেছিলেন, তার ভাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিকালে শহরতলির হালুয়ারগাঁও কারাগার থেকে সেলিম ছাড়া পেলে তাঁকে অভ্যর্থনা জানায় তাঁর সমর্থকরা।
কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানালেন, রবিবার সেলিমের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানী শেষে আদালত সেলিম আহমদের জামিন মঞ্জুর করেন।