স্টাফ রিপোর্টার
কবি কোহিনুর বেগম’র ১ম কাব্যগ্রন্থ ‘শ্রাবণ অনুরাগ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুর ১টায় সুনামগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম।
বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। মূখ্য আলোচকের বক্তব্য রাখেন কবি কুমার সৌরভ।
যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, সাংবাদিক, গবেষক অ্যাড. রনেন্দ্র তালুকদার পিংকু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক সুখেন্দু সেন, কানন বন্ধু রায়, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো. মশিউর রহমান, অ্যাড. শাহ আলম, আশরাফ হোসেন লিটন, মাসুদ আহমদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, শ্রাবণ অনুরাগ থেকে আবৃত্তি করেছেন রোকসানা ইয়াসমিন।
- জগন্নাথপুরে ৮শ’ শতাধিক দু:স্থ নারী-পুরুষদের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ
- গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে গণমিছিল


